কুমিল্লায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা বিতরণ

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার বাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনতেফার চট্টগ্রাম ডিভিশনের সহকারী ডিভিশনাল ম্যানেজার আবু নূর মো. সায়েম।

এ সময় উপস্থিত ছিলেন ইনতেফার স্থানীয় ডিলার মেসার্স মজুমদার ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ মোস্তফা কামাল মজুমদার সুজন, বাকই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোস্তম আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ফলদ বৃক্ষের প্রতি আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এসব চারা নিজ নিজ বাড়িতে রোপণ ও পরিচর্যা করলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে ভবিষ্যতে পুষ্টিকর ফলও পাওয়া যাবে।