ডেস্ক রিপোর্ট।।
ব্র্যাক লার্নিং সেন্টার, কুমিল্লায় ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়ন মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ ইসমাইল হোসেন জেলা ট্রেনিং অফিসার, জেলা প্রাণী সম্পদ অফিস, কুমিল্লা
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা.আবু তাহের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কুমিল্লা আদর্শ সদর এবং সভাপতিত্ব করেন এ কে এম রবিউল ইসলাম, এজিএম (হেড অফ সেলস) ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।
এছাড়াও উপস্থিত ছিলেন মো: আশরাফুল ইসলাম, জোনাল সেলস ম্যানেজার,ব্র্যাক; ডা. শাকিল মাহমুদ, ভিএস; ডা. নিবেদিতা মল্লিক, রিজিওনাল সেলস ম্যানেজার এবং এরিয়া ম্যানেজার বৃন্দ, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিয়া উদ্দিন আহম্মদ,ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, কুমিল্লা।
উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৮০ জন কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী উপস্থিত থেকে মাঠ পর্যায়ে কর্মসম্পাদনের জন্য এবং গরুর প্রডাকশন বাড়ানোর জন্য কারিগরি দক্ষতা ও কমিউনিটি পর্যায়ে সেবার মান উন্নয়ন মূলক প্রশিক্ষণ গ্রহন করেন।