কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি, কুমিল্লা জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি আব্দুল বারী সরদার বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আবু মুছা ভূঁঞা এবং এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান ভূঁইয়া।

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উচ্চ পরিষদের সদস্য মো. এমদাদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উচ্চ পরিষদের সদস্য মো. আবুল খায়ের খোকন এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উচ্চ পরিষদের সদস্য মো. আবু তাহের কালন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার মো. আবদুল হক মজুমদার। পরে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব ও চার্জ হস্তান্তর করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক (সিভিল কোর্ট) মো. রবিউল হাসান, সহ-সাধারণ সম্পাদক (ফৌজদারি কোর্ট) এমরান হোসেন রনি, অর্থ বিষয়ক সম্পাদক মো. আবু তাহের ফরাজী, দপ্তর সম্পাদক মো. মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক সৌরভ চন্দ্র মজুমদার, প্রচার সম্পাদক মো. একরামুল হক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান দায়িত্ব গ্রহণ করেন।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সজিব মিয়া, মো. ইয়াছিন, মো. অহিদুর রহমান মজুমদার, মো. হেলাল উদ্দিন ও মো. জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মজিবুল আলম উজ্জ্বল।