কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট।।
দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশন। শনিবার (০২ মে) কুমিল্লা নগরীর ফান টাউন মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বার্ডের যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহাবুবুল হক খন্দকার, কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম।সভাপতিত্ব করেন কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মালেক।

কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের সহ-সভাপতি আবুল কাশেমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ।

সংবর্ধনায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়৷