দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে কলেজ মিলনায়তনে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাদেক হোসেন মাহিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিফাত হোসেন-এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌরসভা বিএনপির আহ্বায়ক বিপি মাহফুজ ও সদস্য সচিব আলীম পাঠান, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এইচ এম ইমরান হাসান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম।
আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার পৌর যুবদলের সভাপতি শাহ জামান মুন্সী,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, দেবিদ্বার উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ হাজারী ও যুগ্ম আহ্বায়ক আরিফ, মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউসার মোল্লা এবং কৃষক দলের সদস্য সচিব সফিউল্লাহ আখন্দ মানিকসহ কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।