চশই ধারিবন এম.বি. দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক।।

দাউদকান্দির চশই ধারিবন এম.বি. দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মোহাম্মদ সফিকুল ইসলাম মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তির কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপারিনটেনডেন্ট মো. আবুল কালাম। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক মো. মফিজুল ইসলাম।

সভাপতির বক্তব্যে সুপারিনটেনডেন্ট মো. আবুল কালাম বলেন, আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষাগুরু সফিক স্যার তার সারাটা জীবন শুধু মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন নিয়েই কাজ করেছেন। তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্ব। সব সময় সামাজিক ও শিক্ষাবান্ধব কাজে ব্যস্ত ছিলেন। তার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

আরও বক্তব্য রাখেন দাতা সদস্য মো. রফিকুল ইসলাম মজুমদার, চশই উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আলী।

উপস্থিত ছিলেন দাতা সদস্য আব্দুল মালেক মজুমদার, মো. হুমায়ুন কবির, কারী মিজানুর রহমান মজুমদার, জাকির হোসেন মজুমদার, প্রধান শিক্ষক আবুল বাসার মজুমদার, সুজন মজুমদার, সাইফুল ইসলাম ভূইয়া, অভিভাবক সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও কৃষিবিদ খন্দকার বোরহান উদ্দিন পিএইচডি ফেলো।