চৌদ্দগ্রামে ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী আটক, এলাকায় স্বস্তি

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে চিহ্নিত সন্ত্রাসী রকিবুল ইসলাম নিশানকে ২৫ পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সে উপজেলার চিওড়া ইউনিয়নের কবরুয়া গ্রামের উত্তর পাড়ার বাবর আলীর ছেলে। শনিবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানার উপ-পরিদর্শক লিটন চাকমার নেতৃত্বে পুলিশের একটি টিম চিওড়া ইউনিয়নের নোয়াপুর এলাকা থেকে ২৫ পিছ ইয়াবাসহ চিহ্নিত সন্ত্রাসী রকিবুল ইসলাম নিশান প্রকাশ পিস্তল রকিবকে আটক করেছে। দীর্ঘদিন ধরে সে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করেছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। তার আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগীরা।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।