চৌদ্দগ্রামে ইসলামী আন্দোলনের প্রার্থী মহিউদ্দিন পাটোয়ারী পক্ষে গণসংযোগ ও মিছিল

চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদের পক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট বাজারে রোববার বিকেলে গণ সংযোগ ও মিছিল করেছে নেতাকর্মীরা। এ সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ব্যবসায়ী, সিএনজি, অটোরিকশা, পথচারী ও সাধারন ভোটারদের হাতে হাতপাখার লিফলেট তুলে দিয়ে ইসলামের পক্ষে হাত পাখা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মহিউদ্দিন পাটোয়ারী শহীদ। চৌদ্দগ্রাম উপজেলা উত্তর ইসলামী আন্দোলনের সভাপতি ডা. আবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোঃ খোরশেদ আলম।
গণ মিছিল শেষে বক্তরা, ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতীকে ও ইসলামের পক্ষে হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানান।