চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি গাজী বাড়ী মসজিদে চার মাসব্যাপী জামায়াতের সাথে নামাজ আদায়কারী কিশোর ও তরুনদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতরের দিন শনিবার গাজী ফাউন্ডেশনের উদ্যোগে এ পুরস্কার দেয়া হয়।
জানা গেছে, গাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল মতিনের মৃত্যুর পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার কিশোর ও তরুনদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে পুরস্কার ঘোষণা করা হয়। চার মাস মসজিদের ইমামের পর্যবেক্ষণ শেষে ১৪ জন বিজয়ীর মাঝে ঈদের দিন বাই সাইকেল হস্তান্তর করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সচেতন এলাকাবাসী।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রকৌশলী জয়নাল আবেদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাঃ ইশতিয়াক মাহমুদ, জি এম জাহাঙ্গীর আলম বিজয়, সোলেমান মেম্বার, হাফিজুর রহমান, মিজানুর রহমান, নূরু মিয়া, মাওলানা আব্দুর সাত্তার ,আব্দুর রাজ্জাক, শাকিল মাহমুদ ও মসজিদের ইমাম ইমরান শরীফসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।