জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা ও শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ এবং বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক আজ জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট জনাব তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

টোকিওতে জাপানের জাতীয় সংসদ ভবন (ন্যাশনাল ডায়েট বিল্ডিং)-এ অবস্থিত তাঁর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে পারস্পরিক মতবিনিময় হয়। এ সময় বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও জোরদার করার গুরুত্ব প্রতিফলিত হয়।

কে. এম. মোজিবুল হক তাঁকে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য জনাব তারো আসোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জাপানের রাজনীতি ও জনজীবনে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্ব ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, জনাব তারো আসো জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জাপান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির শীর্ষস্থানীয় নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন।

জাপান সফরকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।