দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়েছে ‘বলেশ্বর’ নামের যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক সন্দ্বীপ চন্দ্র রায়।