দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিতরণকৃত ঈদ সামগ্রী প্যাকেজে ছিল সয়াবিন তেল, চিনি, পেঁয়াজ, কনডেন্সড মিল্ক, নারিকেল, বিভিন্ন প্রকার সেমাই ও কিসমিস।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক বরুণ চন্দ্র দে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জহিরুল ইসলাম মারুফ ও মোহাম্মদ শাহজালাল, সহ-সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসাইন, অর্থ সম্পাদক মো. আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. পারভেজ সরকার, সমাজকল্যাণ সম্পাদক মো. সোহাগ রানা সোহেল, দপ্তর সম্পাদক মো. নেসার উদ্দিন এবং নির্বাহী সদস্য সোহরাব হোসেন ও এস এম শাহিদ সরোয়ার প্রমুখ।

দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির এই আয়োজনটি সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাধারন মানুষ।