মারুফ আহমেদ
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগির এক অনন্য উপলক্ষ। সেই আনন্দকে আরও অর্থবহ করে তুলতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে “ময়নামতি প্রবাসী মানবসেবা ফাউন্ডেশন”।
মঙ্গলবার (দুপুরে) কালাকচুয়া খন্দকার ফুড গ্যালারীর হলরুমে আয়োজিত এক সুশৃঙ্খল ও আবেগঘন অনুষ্ঠানে ঈদ সামগ্রী ক্রয়ের জন্য অসচ্ছল মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ময়নামতি মানবসেবা প্রবাসী সমবায় সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জামাল খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা অনুরাগী ও মদিনা পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী এডভোকেট মোস্তাক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ—প্রবাসী মো. মনির হোসেন, সাংবাদিক শাখাওয়াত হাফিজ, মো. আনিছুর রহমান, কবির হোসেন, মো. আজাদুর রহমান ভূঁইয়া, প্রবাসী মো. তোফাজ্জল হোসেন, মাসুম পারভেজ হৃদয়, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও ব্যাংকার মো. আব্দুল মোতালিব, যিনি পুরো আয়োজনকে প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়নামতি ইউনিয়নের ১৩০ জন অসচ্ছল ব্যক্তিকে ঈদ সামগ্রী ক্রয়ের জন্য জনপ্রতি ১,৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এই সহায়তা শুধু আর্থিক প্রাপ্তি নয়, বরং প্রবাসে থাকা হৃদয়বান মানুষের ভালোবাসা ও দায়বদ্ধতার এক স্পষ্ট প্রতিফলন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে তোলে। প্রবাসীদের এই মানবিক অবদান যেন ঈদের আনন্দকে ছড়িয়ে দিয়েছে প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে।
উল্লেখ্য, ময়নামতি প্রবাসী মানবসেবা সমবায় সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন, যা স্থানীয় উন্নয়ন ও কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ময়নামতি প্রবাসী মানবসেবা সমবায় সমিতির সদস্যরা হলেন, মো. আনোয়ার হোসেন, মো. আব্দুল মোতালিব, মারুফ আহমেদ, আনোয়ার বাদশাহ, আনোয়ার খান, জমাতুল্লা, সফিকুর রহমান, কবির হোসেন, আলী হোসেন, আকবর হোসেন, জামাল হোসেন, কিরণ মিয়া, মাহফুজ আলম, জয়নাল আবেদীন, তোফাজ্জল হোসেন, গোলাম রাসেল, জসিম উদ্দিন, জাকির হোসেন, আওলাদ সরদার, বিল্লাল হোসেন মৈশান।।