রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে দাউদকান্দি বিশ্বরোডের আবিদ প্লাজায় ফিনিক্স প্রিন্টার এন্ড ক্রিস্ট হাউজের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির মালিক নবির আদহাম অতিথি ও স্থানীয়দের সম্মানে ইফতারের আয়োজন করেন। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিল্লাল মিয়াজী, আসাদুজ্জামান লিমন, রোমান মিয়াজী, তোফিক রুবেল, লোকমান হাকিম, মেহেদী রনি, আবু সাইদ, হিমু ও সোহেলসহ আরও অনেকে।
আয়োজক নবির আদহাম বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সেই চেতনা থেকেই সবার সঙ্গে ইফতার ভাগাভাগি করার এই আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন ফারী থানার হুজুর।