বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

মোঃ শরীফ উদ্দিন।।
কুমিল্লার বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক পুর্ব লনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তরুণ সমাজ সেবক মোঃ আবু সায়েম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিলমুড়ী উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির মাষ্টার (মোল্লা), বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল ভুইয়া, পুর্ন নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, আমরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান মিয়া, সহকারী শিক্ষক মোঃ রিপন হোসেন, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ রাসেল, সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

এদিন আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়। এসময় শিক্ষকদের অনুরোধে পুর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফার্নিচারের জন্য নগদ অর্থ প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আবু সায়েম।

এছাড়াও তিনি ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন সময়ে সামাজিক ভাবে অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন, প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ফলজ গাছের চারা বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান সহ সামাজিক কাজে সহায়তা করে যাচ্ছেন।