নাঙ্গলকোটে সাবেক ছাত্রদল সভাপতির মুক্তির দাবীতে মানববন্ধন

শরীফ আহমেদ মজুমদার, নাঙ্গলকোট।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগন্জ ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি নুরুন নবী স্বপনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বক্সগন্জ-দৌলখাঁড় সড়কে মানববন্ধন কর্মসূচি শেষে বক্সগন্জ বাজারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্যো রাখেন,মাস্টার মাসুদ,মাস্টার অলী উল্লাহ,সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক নেছার উদ্দিন
মজুমদার,আক্তারুজ্জামান বিএসসি,ইলিয়াস পলোয়ান,জসিম মেম্বার, মাস্টার জালাল উদ্দীন।

এসময় বক্তারা তাদের বক্তব্যে সম্প্রতি আলীয়ারা গ্রামে আলা উদ্দিন মেম্বার,সালেহ আহমদ মেম্বার ও তার ভতিজা নয়ন গোষ্ঠীগত দ্বন্দ্বে খুন এঘটনায় প্রশাসনের মাধ্যমে শান্তির লক্ষ্যে নাঙ্গলকোট থানার ওসির রুমে ২০ জনের একটি কমিটি গঠন করেন।নুরুন নবী স্বপনও ওই কমিটির একজন সদস্য তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডাবল মার্ডার মামলার আসামি করা হয়।

বুধবার ওই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন না মন্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে নুরন নবী স্বপনকে নিঃশত মুক্তি দিতে অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেন বক্তরা।

এ সময় উপস্থিত ছিলেন গোলাম কবির বাদল মেম্বার, শাহ আলম ভূইয়া,দুলাল, কিরন, কাশেম,হাজী সোলাইমানসহ আরও অনেকে।