গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদকাসক্ত যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(৫ মে) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক সেবনের অভিযোগে দুইজনকে দোষী সাব্যস্ত করে দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—নাইঘর গ্রামের হালিম মিয়ার ছেলে মোঃ সোহেল আজাদ (২৩), একই ইউনিয়নের ডগ্রাপাড়া গ্রামের মোঃ ইয়াছিন(১৯)। এর মধ্যে মোঃ সোহেল আজাদকে ১৫ দিন এবং মোঃ ইয়াছিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।