ডেস্ক রিপোর্ট।।
ওমরা হজের পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে বোমা হামলার শিকার হয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাওলানা নাসরুল্লাহ নামের এক মাদ্রাসা শিক্ষা সচিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ঢালুয়া ইউপির ঢালুয়া গ্রামের ওলামা বাড়ির মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি ঢালুয়া জামিয়া রবিউল উলুম ইসলামিয়া মাদ্রাসা শিক্ষা সচিব।
গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর উপর একটি ক্ষেপনাস্ত্রের হামলায় নাসরুল্লাহ আহত হয়ে মৃত্যু হয়।
শনিবার (১১ অক্টোবর) বিকাল ৪টার নিহতের পরিবার মৃত্যুর খবর পায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমরা হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানে করে সৌদি আরব রিয়াদে যান তিনি। পরে মক্কায় যাওয়ার সময় রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর উপর একটি ক্ষেপনাস্ত্রের হামলায় নাসরুল্লাহ আহত হন। পরে শনিবার বিকেলে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।
পরিবারে স্ত্রী মাহহুবা, ছেলে জামিল (৭), মেয়ে নাবিলা (৫) ও ছেলে জায়ায (২) এবং পিতা মাওলানা মোহাম্মদ উল্লাহ ও মাতা জাহানারা বেগম রয়েছে।
এ বিষয়ে বড় বোনের মাও. নাছির উদ্দীন বলেন, শুক্রবার সকালে ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যায়। শনিবার বিকেলে আমরা মৃত্যুর খবর পাই।