হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

হোমনা প্রতিনিধি।।
হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাইফুল ইসলাম মানিক এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. মো. শহীদুল্লাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌমিতা সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, থানার উপ পরিদর্শক মোঃ মীর হোসেন প্রমুখ।