হোমনায় মাদক জুয়া থাকবে না-অধ্যক্ষ সেলিম ভুইয়া এমপি

মোঃ কামাল হোসেন মোল্লা, হোমনা।।
কুমিল্লা-২ হোমনা- তিতাস আসনের এমপি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেছেন হোমনায় মাদক, জুয়া থাকবে না। কোন অপকর্ম, অন্যায় থাকবে না, হোমনা হবে একটি শান্তিপূর্ণ উপজেলা।
বৃহস্পতিবার বিকেলে তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোজাম্মেল হক মুকুল, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহফুজুল ইসলাম ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্বাসউদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ।