মো. হোসেন মোল্লা, হোমনা
হোমনা সরকারি কলেজের ২০২৬-২৭ সেশনের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস বৃহস্পতিবার কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর মহিউদ্দিন মুহাম্মদ শাহজাহান ভূঁইয়া।
দর্শন বিভাগের বিভাগীয় প্রধান নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন উপাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফেরদৌস মিয়া, ইংরেজি বিভাগের শিক্ষক মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
ওরিয়েন্টেশন ক্লাসে কলেজে ভর্তিকৃত তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।