ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়ে কাজ করতে চাই : অধ্যক্ষ সেলিম ভূইয়া

‎হোমনা প্রতিনিধি

কুমিল্লা-২ আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, যারাআমাদের সাথে নির্বাচন করে ফেল করেছেন আমরা তাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আজ শনিবার দুপুরে হোমনা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়,শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ তিনি আরো বলেন, যারা বিএনপি করেন, কিন্তু নির্বাচনে আমাদের সাথে থাকতে পারেন নাই, তাদের দরজাও খোলা আছে, তবে যারা ফ্যামিলি কার্ড নিয়ে, বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে, তারেক রহমানকে নিয়ে ব্যাঙ্গ করছেন তাদের কি বিচার করা যায় সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন।

‎উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এসময় বিএনপির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সেক্রেটারী ভিপি মোজাম্মেল হক মুকুল,সাবেক উপজেলা চেয়ারম্যান এড. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ছানাউল্লাহ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।