কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর  জিংলাতুলী ব্রিজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ২

‎রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি

‎কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর  জিংলাতুলী ব্রিজ সংলগ্ন এলাকায় ইকোনো সার্ভিস বাস দুর্ঘটনার ঘটেছে। এতে দুইজন নিহত এবং ৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন।

‎বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দির হাইওয়ে থানা ওসি ইকবাল বাহার মজুমদার। দুর্ঘটনায় নিহত ২ জনের মধ্যে ১জনের বাড়ি দাউদকান্দি অন্যজন চুয়াডাঙ্গার।


‎স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে ইকোনো সার্ভিসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রায় ৫৫ বছর বয়সী অটোচালক নিহত হন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন।

‎গুরুতর আহতদের উদ্ধার করে দ্রুত দাউদকান্দি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছেন বলে জানিয়েছেন থানার দায়িত্বরত কর্মকর্তা।