মেঘনায় খেলাফত নেতার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মেঘনা প্রতিনিধি 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার মেঘনায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ রমজান) এ উদ্যোগ গ্রহণ করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মেঘনা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি সুলতান মহিউদ্দিন।

বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল খাসির মাংস, পোলাওয়ের চাল, সেমাই, দুধ, চিনি, আলু ও পেঁয়াজ।

এ সময় হেফাজতে ইসলাম, খেলাফত আন্দোলনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদ সামগ্রী বিতরণকালে মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, ইসলাম পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির শিক্ষা দেয়। তাই ঈদের আনন্দ ভাগাভাগি করে অসহায়, আত্মীয়-স্বজন ও প্রিয়জনদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।