চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
ইউসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল কাইয়ুম জহিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের পাঁচটি মামলায় ওরারেন্ট থাকায় শনিবার গ্রেফতার করেছে র্যাব। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের খামারপুস্করণী গ্রামের বাসিন্দা। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশি লাভের প্রলোভন দেখিয়ে জহিরুল কাইয়ুম জহির ইউনিভার্সেল কো-অপারেটিভের মাধ্যমে মানুষের কোটি কোটি টাকা সংগ্রহ শেষে আত্মসাত করে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পাঁচটি মামলায় আদালত ওয়ারেন্ট জারি করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর কুমিল্লা র্যাব-১১ এর একটি টিম কুমিল্লা শহর থেকে জহিরকে গ্রেফতার করে। পরবর্তীতে র্যাব তাকে চৌদ্দগ্রাম মডেল থানায় হস্তান্তর করে।
চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোতাব্বির হোসেন বলেন, ‘আটককৃত জহিরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।