দেবিদ্বারে ইজারাদারকে মারধরের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর বাজারে চাঁদা না দেওয়ায় ইজারাদার মানিক (৪১) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার বাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র বাজারের ব্যবসায়ী ও ইজারাদারদের কাছে চাঁদা দাবি করে আসছে। সম্প্রতি ইজারাদার মানিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, বাজার এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বেড়ে যাচ্ছে। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি বাজার এলাকায় চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন