পরিবারতন্ত্র ও চাঁদাবাজির রাজনীতির অবসান চান হাসনাত আব্দুল্লাহ

মোঃ আল আনাস, হোমনা।।
রাজনীতিতে পরিবারতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বর্তমান সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার নির্লজ্জভাবে স্বজনপ্রীতি ও আঞ্চলিক বৈষম্যের যাত্রা শুরু করেছে।

রবিবার বিকেলে হোমনা উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হোমনা উপজেলা শাখার আয়োজনে এক বিশাল পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

“দেশ গড়ার শপথ নিন, এনসিপি-তে যোগ দিন” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় যুবশক্তি-র আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি যুব-মুখ্য সংগঠন (দক্ষিণাঞ্চল)-এর মোহাম্মদ আতাউল্লাহ এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোমনা উপজেলার প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ সরকার।