স্টাফ রিপোর্টার।।
শিশু রামিসা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কুমিল্লা আইডিয়াল কলেজ। আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা পুলিশ লাইন্সের সামনে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে “বিচার চাই, বিচার চাই”, “রামিসা হত্যার বিচার চাই”, “ধর্ষণকারীর ফাঁসি চাই” ইত্যাদি স্লোগান দিতে থাকে। এ সময় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। তিনি বলেন, বিচার করার দায়িত্ব সরকারের, আমরা যে ঘটনাটি দেখলাম যে একজন শিক্ষার্থী রামিসা,তাকে নির্মমভাবে ধর্ষন করার পর হত্যা করা হয়েছে, আমরা শিক্ষক শিক্ষার্থীরা কুমিল্লা আইডিয়াল কলেজের পরিবার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, প্রকৃত দোসী এবং হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দাবি করছি, আগামী দিনে বাংলাদেশে কোনো শিক্ষার্থী যেনো এইরকম কোন দুর্ঘটনায় সম্মুখীন না হয়। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সুজন কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, শিশু রামিসার ওপর যে নৃশংসতা চালানো হয়েছে তা মানবতাকে কলঙ্কিত করেছে। এমন ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও সচেতন ও কঠোর ভূমিকা পালন করতে হবে| একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, প্রভাষক হাসান ভূইয়া, জাবেদ হোসাইন, মিঠুন মজুমদার, নাঈমা আক্তার, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, শারমিন আক্তার, অন্যন্যা ব্যানার্জী, মো: সোহারাব হোসেন, তাহমিনা আক্তারসহ মানববন্ধনে কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।