দেবিদ্বার প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় ও তৃতীয় দিনে দেবিদ্বার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের মাঝে চকলেট ও পান বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন সাংবাদিক এ আর আহমেদ হোসাইন।
শুক্রবার সকাল থেকে শনিবার দিনব্যাপী তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তাঁর এ উদ্যোগে এলাকাজুড়ে ঈদের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ আর আহমেদ হোসাইন বলেন, “এই ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্যের মতো। ঈদের আনন্দ সবার সঙ্গে সরাসরি ভাগাভাগি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও আপনাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তিনি উপস্থিত সবার মাঝে চকলেট ও পান বিতরণ করেন। তাঁর আন্তরিকতা ও সহজ-সরল আচরণ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, একজন গণমাধ্যমকর্মী হিসেবে এ আর আহমেদ হোসাইন সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগ ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলেছে।