জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার।।
দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন জাতীয় ছাত্রশক্তির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জাফরগঞ্জ বাজার এলাকায় আনন্দ মিছিল হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাফরগঞ্জ ইউনিয়ন জাতীয় ছাত্রশক্তি আহবায়ক রিফাত মাহমুদ এবং সদস্য সচিব তানজীর সরকার।

আনন্দ মিছিল উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহম্মেদ এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব গোলাম আযম। যুগ্ম আহ্বায়ক – মোতালেব মাহমুদ, ইসমাইল হোসেন, সুমন আহম্মেদ, বিল্লাল হোসেন, আবু বকর সিদ্দিক ও ইমন হাসান। যুগ্ম সদস্য সচিব – শরীফ আহম্মদ, নাজমুল হাসান, জুয়েল আহম্মেদ, রফিকুল ইসলাম (রাফি), মো. ইমন ও শাহাদাত হোসেন, মুখ্য সংগঠক- রুহল আমিন খানসহ ছাত্র শক্তির সদস্যবৃন্দ এবং ইউনিয়নের সকল ওয়ার্ডের ছাত্র শক্তির নেতাকর্মীরা।

সভায় বক্তরা বলেন, ‘জাতীয় ছাত্রশক্তির আদর্শকে ধারণ করে জাফরগঞ্জ ইউনিয়নের শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলতে আমরা কাজ করব। সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’