পাঁচকিত্তায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মুরাদনগর প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।

সোমবার দুপুরে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিল করা হয়।

আলোচনা সভায় বিএনপি’র প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

মুরাদনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ মহসিন মিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা বজলুর রহমান, আবদুস সামাদ ভূইয়া, জহিরুল ইসলাম শাহীন, আল আমিন মোল্লা, মাসুদ ভূইয়া, মাহমুদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।