স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার রাত থেকে থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, কিশোর গ্যাং ও উঠতি বয়সী তরুণদের অপরাধে জড়ানো ঠেকাতে বখাটেদের আড্ডাস্থল, অপরাধপ্রবণ এলাকা ও সন্দেহজনক স্থানে অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, আটক ব্যক্তিদের পূর্বের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।