তিতাসে এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত 

আহনাফ তিহামী, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাসে ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক সাহিদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাসেম চেয়ারম্যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মেদ মোফাচ্ছের, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী মো. আলী হোসেন মোল্লা, সাবেক সভাপতি সালাউদ্দিন সরকার, সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাইদুল ইসলাম, প্রমুখ।