মেঘনা প্রতিনিধি।।
কুমিল্লার মেঘনা উপজেলায় ‘নতুন কুড়ি স্পোর্টস’ ২০২৬-২০২৭ (সিজন-২)-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি কানেক্টেড হয়ে সরাসরি সম্প্রচার করা হয়। মেঘনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার মেঘনা উপজেলার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলিন রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সি, সদস্য সচিব সালাউদ্দিন সরকার ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন। এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং এর মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।