চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মুন্সিরহাট বাজারের পুর্বপাশে অবস্থিত আলফা একাডেমির আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও লিডারগণ অংশগ্রহণ করে।

বিশিষ্ট ব্যাংকার খোরশেদ আলম মোল্লার সভাপতিত্বে ও মো: মনির হোসেন এফসিসির পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ খলিলুর রহমান বিএসএস, খিরনশাল ফাজিল মাদ্রাসা সাবেক শিক্ষক আলি আহমদ হাজারী, মাউসির সাবেক উপপরিচালক মো. সাইফুল ইসলাম বিসিএস, উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি মো: শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা কবি পরিষদ সভাপতি আহসান উল্লাহ, খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহম্মেদ, ফুলমুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাকি আক্তার, বাহেরগড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইউনুছ, আলফা একাডেমির সহকারী শিক্ষক কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকগণ কিভাবে শিক্ষার মান উন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের পড়াশোনার দিকে ধাবিত করা যায়, সে বিষয়ে বিশদ আলোচনা করেন।