চৌদ্দগ্রামে গ্রামীণ সড়কের নেটওয়ার্ক ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।

এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় কর্মশালায় নির্ধারিত বিষয়ে আলোচনা করেন ডিইএস স্পেশালিষ্ট বেটস প্রকৌশলী মোঃ আবদুল্লাহ আল নূর। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ মোঃ শাহআলম রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবুল কালাম আজাদ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী ও চিওড়া ইউপির চেয়ারম্যান মোঃ আবু তাহের।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন সাগর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, উপজেলা সহকারি প্রকৌশলী মিনহাজুল আবেদীন, উপ-সহকারি প্রকৌশলী পলাশ চন্দ্র রায় ও মশিউর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরামসহ ইউপি প্যানেল চেয়ারম্যানবৃন্দ ও এলজিইডি’র উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।