অস্বাস্থ্যকর পরিবেশে রসমালাই, কুমিল্লায় দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুর দুই ঘটিকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় বিশেষ অভিযান পরিচালিত করে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া।

তিনি জানান সদর উপজেলার আমতলী বিশ্বরোড এলাকায় অতিরিক্ত মূল্যে খাদ্যপণ্য বিক্রয় এবং উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন রসমালাইসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিক্রির অপরাধে “কাকলি হোটেল এন্ড সুইটস”কে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।

কালাকচুয়া নামক স্থানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রসমালাই, মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রয় করার অপরাধে “মাতৃভান্ডার সুইটস লি.”কে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, ভোক্তাদের অধিকার রক্ষা এবং ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে অধিদপ্তরের পক্ষ থেকে জনস্বার্থে এই ধরনের তদারকিমূলক ও আইনানুগ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।