ইমন ও সিয়ামের নেতৃত্বে নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদল

আশিক ইরান।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার জুনাব আলী কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নূর মোহাম্মদ সিয়াম।

গতকাল ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার ইমন নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষে  শিক্ষার্থী। তাঁর বাড়ি বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচকিত্তা গ্রামে।
অন্যদিকে সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সিয়াম বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তিনি মোকাম এলাকার স্থানীয় বাসিন্দা।

এছাড়াও ঘোষিত কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে ফরহাদ হোসেনকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন এবং ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ফারজানা আক্তারকে অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভাপতি শাহরিয়ার ইমন বলেন,শিক্ষার্থীবান্ধব ও ওয়েলফেয়ার ভিত্তিক ছাত্ররাজনীতিই হবে আমাদের মূল লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা সব সময় আগ্রনী ভূমিকায় পালন করবো তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।