কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. মঈন খানের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা-৬ আসনের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও প্রয়োজনীয়তা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নতুন কিছু প্রকল্প অনুমোদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিনিধি দল কুমিল্লার জনসাধারণের প্রয়োজন ও স্থানীয় বাস্তবতার আলোকে গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় মন্ত্রী ড. মঈন খান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টু, সাবেক চেয়ারম্যান আমানউল্লাহ আমানসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা।