কুমিল্লায় ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় রেজিস্ট্রেশন পর্বের উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ১৮তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় রেজিস্ট্রেশন পর্বের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার বিকেল পাঁচটায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে রেজিস্ট্রেশন পর্বের উদ্বোধন করেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, সাপ্তাহিক গোমতি সংবাদের সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান।

এছাড়া খেলার বিষয়ে আরো বক্তব্য রাখেন মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুছা, আয়োজক কমিটির অন্যতম সদস্য জহিরুল হক বাবু, শাহ ইমরান, মারুফ, অমিত মজুমদার, হাবিবুর রহমান মুন্না, ইয়াসিন প্রমুখ।

টুর্নামেন্ট মোট ছয়টি দল অংশগ্রহণ করবে। কুমিল্লা জেলায় কর্মরত সাংবাদিকগণ এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।

রেজিস্ট্রেশন পর্বের উদ্বোধনের সময় মরহুম সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিশেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বক্তারা।