চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের উপর সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংকের উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরাম।

রোববার সকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক আবদুল্লাহ আল মাছুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাংকের গ্রাহক কাজী মোঃ ইয়াছিন, অধ্যাপক শফিকুর রহমান, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ব্যাংকে স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করতে হবে। ব্যাংকের পরিবেশ ধ্বংসকারি ক্ষমতালোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। ব্যাংকের দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি না করতে পারার দায়ে ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানকে পদত্যাগ করতে হবে।

ইসলামী ব্যাংকের উপর গভণর্রের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক পদচ্যুত করা যাবে না। ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পাঁয়তারা বন্ধ করতে হবে। ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এমডি ওমর ফারুক খানকে স্বপদে বহাল করতে হবে এবং অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করতে হবে।