নিজস্ব প্রতিবেদক।।
“জন্মদিনে কি আর দেবো তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যায়ার” —এই গানের সুরে আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে জমকালো আয়োজনে পালিত হয়েছে কুমিল্লার বিশিষ্ট কীবোর্ড বাদক ও কণ্ঠশিল্পী ভূষণ সূত্রধরের একমাত্র কন্যা বিনীতা সূত্রধর লক্ষ্মীর ৯ম শুভ জন্মদিন।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) রাত ৯টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় খন্দকার হক টাওয়ারের ৬ষ্ঠ তলায় অবস্থিত আলিফ চায়না গার্ডেন রেস্টুরেন্টে কেক কাটা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের, বাংলাদেশ বেতার কুমিল্লার উপ-আঞ্চলিক পরিচালক (ডিডি) সুমন কান্তি নাথ ও তাঁর পরিবারবর্গ, বিশিষ্ট রাজনীতিবিদ ড. শাহ মোহাম্মদ সেলিম (ডা. শাহ সেলিম), খন্দকার হক টাওয়ারের মালিক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জামাল খন্দকার, কুমিল্লা ধর্মসাগরপাড় সুপ্রভাত মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ তাপস কুমার বকসী, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অব.) প্রসাদ কুমার ভাওয়াল, অধ্যাপক নিখিল চন্দ্র রায়, অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী, অধ্যাপক অনুকূল চন্দ্র দাশ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মীর কাশেদুল হক (কাওসার), কুমিল্লা সুপ্রভাত মঞ্চের সদস্য নেপাল চন্দ্র দাশ, গৌতম চন্দ্র দাশ ও সুজন চন্দ্র সরকার প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে লক্ষ্মীর পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে জন্মদিনের আনন্দে অংশ নেন।
জন্মদিনের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলতে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন কুমিল্লার জনপ্রিয় কণ্ঠশিল্পী সাথী জাহান, আতিক সুমন, রাসেল দেওয়ান, ভূষণ সূত্রধর, অধ্যক্ষ তাপস কুমার বকসী, তাপস চন্দ্র সরকার ও ঐশী। গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তপন তাহের।
অনুষ্ঠানের গানের আসরের বিভিন্ন আনন্দঘন মুহূর্ত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন কনটেন্ট ক্রিয়েটর সুমন দেবনাথ ও মো. সাইফুল ইসলাম। এতে জন্মদিনের আয়োজনের আনন্দের মুহূর্তগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়।
পরে আমন্ত্রিত ও নিমন্ত্রিত অতিথিরা নৈশভোজে অংশ নেন। আনন্দ, গান, আড্ডা ও শুভেচ্ছায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। পরিবারের সদস্যদের পক্ষ থেকে লক্ষ্মীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়।