দাউদকান্দি এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল 

রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি

এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচের উদ্যোগে দাউদকান্দিতে এক আন্তরিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দাউদকান্দি বাজারের মেহমান বাড়ি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ আয়োজন সম্পন্ন করেন। অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত বন্ধুরা অংশ নিয়ে দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হন এবং স্মৃতিচারণ করেন।

রোমান মিয়াজী বলেন, এই আয়োজন আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতেও আমরা সবাই একসাথে এমন সুন্দর আয়োজন চালিয়ে যেতে চাই।
তৌফিক রুবেল বলেন, ব্যস্ত জীবনের মাঝে এই ধরনের মিলনমেলা আমাদের সবার জন্য আনন্দের এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করে।
রমজানের শেষ দিনে আয়োজিত এই ইফতার মাহফিল বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধকে আরও গভীর করে তোলে। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় এবং সবাই একে অপরকে আগাম ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন আবু সাইদ, লোকমান হাকিম, মেহেদী রনি, মুসা, মাসুদ, সফিউল বাসার, মিঠাসহ আরও অনেকে।