দাউদকান্দিতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি:

‎কুমিল্লার দাউদকান্দি পৌরসভার শহীদ শিশু রিফাত পার্কে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। এ মাস আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগায়। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও কামাল সরকার এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া।

‎অনুষ্ঠানে উপজেলা ও পৌর এলাকার বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।