দেবিদ্বারে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

পারভেজ সরকার, দেবিদ্বার।।

কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে সোহেল (২৭) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

অভিযানকালে মাদক সেবনের অপরাধে সোহেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সোহেল বুড়িরপাড় গ্রামের শাহজাহানের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠন, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।