মো: সিফাত।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের সুপরিচিত নাছিম ট্রাভেলস পরিচালিত ধনুয়াখলা হজ্জ কাফেলার উদ্যোগে আগামী মাসে পবিত্র ওমরাহ পালনে যাত্রারত যাত্রীদের জন্য ওমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবং চলতি বছরের হজ পালনকারী হাজীদের সম্মাননা হিসেবে পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় ওমরাহ ও হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা, করণীয়-বর্জনীয় এবং ধর্মীয় বিধি-বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অভিজ্ঞ প্রশিক্ষক ও আলেমগণ উপস্থিত যাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের একপর্যায়ে চলতি বছরের পবিত্র হজ পালনকারী হাজীদের সম্মাননা হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এ সময় হজযাত্রী, ওমরাহযাত্রী, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাছিম ট্রাভেলসের ধনুয়াখলা হজ্জ কাফেলা থেকে প্রতি মাসে নিয়মিত একটি ওমরাহ কাফেলা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়া ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।