পরীক্ষার্থীদের সহায়তায় দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদলের হেল্পডেস্ক

দেবিদ্বার প্রতিনিধি।।
এইচএসসি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে একটি হেল্পডেস্ক চালু করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন হেল্পডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য, পরীক্ষা সংক্রান্ত দিকনির্দেশনা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও প্রয়োজনীয় তথ্য পেতে ছাত্রদলের স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের পাশে থেকে মানবিক সেবা প্রদান এবং তাদের পরীক্ষার পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যময় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলেন, এমন সহায়ক কার্যক্রম পরীক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে এবং প্রয়োজনের মুহূর্তে দ্রুত সহযোগিতা পেতে সহায়ক ভূমিকা রাখে।