বিএনপিতে যোগ দিয়েও গ্রেফতার এড়াতে পারেননি সেচ্ছাসেবক লীগ সভাপতি ইউপি সদস‍্য আলম হাজারী

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
সদ‍্য বিএনপিতে যোগ দিয়েও গ্রেফতার এড়াতে পারেননি সেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি সদস‍্য মো. আলম হাজারী(৪৫)।

শুক্রবার রাত ৯ টায় দেবীদ্বার থানা পুলিশ অভিযান তালিয়ে উপজেলার বড়শালঘর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

আটক মো. আলম হাজারী বড়শালঘর গ্রামের আবুল হাসেম হাজারীর ছেলে। আলম হাজারী বড়শালঘর ইউপি সদস‍্য ও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং উপজেলা সেচ্ছা সেবকলীগ’র সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়েছেন।

বড়শালঘর গ্রামের মো. মুকবল হাজারী জানান, শেখ হাসিনার সফল প্রত‍্যাবর্তন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ‍্যোগে এবং যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন ছালামের লেতৃত্বে আজ শুক্রবার বিকেল ৪ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলায় বিক্ষোভ মিছিল করেছে। ওই মিছিলের দায় আলম হাজারীর উপর চাপিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

এ ব‍্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আলম হাজারী আজ (শুক্রবার ১১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের অর্থ যোগানদাতা ছিলেন। তাই তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।