গাজী রুবেল।।
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীতে বাংলাদেশ পরিচালনা করবে। উন্নত বাংলাদেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া আধুনিক বিশ্বে টিকে থাকা অসম্ভব। একমাত্র যুগোপযোগী শিক্ষাই পারে বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করতে।
সু-শিক্ষা অর্জনের জন্য নিয়মিত পড়াশোনা ও খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষাকে এগিয়ে নিতে পারলে আমাদের সোনার বাংলা অচিরেই উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে যুগোপযোগী করতে ব্যাপক কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নবনির্বাচিত এমপি হাজী জসিম উদ্দিনকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি লায়ন মোস্তফা কামালের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক ভূইয়ার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহ আলম খোকন, সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ আলাউদ্দিন, সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, শ্রমিক দলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারণ সম্পাদক মোঃ কবির আহাম্মদ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ মাজেদুল হক, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ একরামুল ইসলাম, সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক ও গাজী সাইদুল ইসলাম এমরান।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।