কুবিসাসের সদস্য সংগ্রহ চলছে, আবেদনের সুযোগ ৫ থেকে ১২ নভেম্বর

রাহাদুল ইসলাম সুজন, কুবি।।

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) সদস্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সংবাদদাতাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

‎বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর দপ্তর সম্পাদক আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক, বার্তা সংস্থা, দেশীয় টেলিভিশন চ্যানেল ও মানসম্মত অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সদস্যপদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী হতে হবে এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের নিয়োগপত্র অথবা পরিচয়পত্র থাকতে হবে।

‎এ ছাড়া আবেদনের সঙ্গে সর্বশেষ ছয় মাসে সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত কমপক্ষে পাঁচটি বিশেষ সংবাদ জমা দিতে হবে। পাশাপাশি কুবিসাসের কার্যনির্বাহী পরিষদের যেকোনো তিনজন সদস্যের সুপারিশ থাকতে হবে।

‎তবে জাতীয় দৈনিক থেকে এখনো নিয়োগপত্র পাননি, এমন নিয়মিত সংবাদদাতারা গণমাধ্যম কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র জমা দিয়ে আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে সর্বশেষ তিন মাসে বিশ্ববিদ্যালয়-সম্পর্কিত প্রকাশিত পাঁচটি সংবাদ প্রদর্শন করতে হবে। তবে এ প্রত্যয়নপত্রের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে সদস্যপদ নবায়ন করা যাবে না।

‎বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত আবেদনপত্রের মূল্য ৩০০ টাকা এবং আবেদনপত্র সংগ্রহের জন্য ০১৮৭৮২৫৪৮৪৬ ও ০১৬৪৪২৫৫৯৫৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

‎আগ্রহী প্রার্থীদের আগামী ১২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র বাছাই কমিটির কাছে জমা দিতে হবে।